সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

কসবায় সাত কেজি গাজাসহ ইউ,পি পুলিশ আটক 

  • প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৯৬ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদে দায়িত্বরত হাকিম মিয়া (৩৮) নামক এক গ্রাম পুলিশকে সাত কেজি গাঁজা সহ আটক করেছে কসবা থানা পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার কুইয়াপানিয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার উপ-পরিদর্শক ফারুক হোসেন তাকে গ্রেফতার করে।

অভিযুক্ত হাকিম মিয়া গোপীনাথপুর ইউনিয়নের কুইয়াপানিয়া গ্রামের আবুল হাসেমের ছেলে।

পুলিশ৷ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাকিম গ্রাম পুলিশের বেশে মাদক বিক্রিতে জড়িত ও গ্রাম পুলিশ হওয়াতে তাকে কেউ সন্দেহ করতনা এই সুযোগে তিনি গাজা ব্যবসা করতেন।ইউনিয়নের সে পাঁচ নং ওয়ার্ডের গ্রাম পুলিশের দায়িত্বে ছিল ।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বলেন, গ্রাম পুলিশের দায়িত্বে থাকা অবস্থায় হাকিম মিয়া নামক এক ব্যাক্তিকে তার বসত ঘর থেকে মাদক সহ গ্রেফতার করা হয়েছে ও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews