সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

গাজাসহ পলাশবাড়ী থানার এ এসআই  গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

বিশেষ,প্রতিনিধিঃ মোছাঃলাবুনী আক্তার

গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলায় সাড়ে ৯ কেজি গাঁজা সহ আটক করছে পুলিশ। এসময় আনিসুর রহমান,৪০,নামের এক পুলিশ সদস্যকে গ্রেফতার করে।১৯ ফেব্রুয়ারি বুধবার  গোবিন্দগঞ্জ থানা থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার আনিসুর রহমান লালমনিরহাট সদর উপজেলার চরখাটা গ্রামের আলিমুদ্দিনের ছেলে এবং গাইবান্ধার পলাশবাড়ী থানায় সহকারী উপ-পরিদর্শক,এ,এস আই,পদে কর্মকর্তা। থানা পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ চারমাথা মোড়ের মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় পলাশবাড়ী থেকে বগুড়াগামী একটি টিভিএস অ্যাপাচি ১৬০ সি.সি মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-৪৯-৪৯১৮,,,,তল্লাশিকালে আনিসুর রহমানের কাছ থেকে সাড়ে ৯ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। সেইসাথে গাঁজা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্রো বলেন, সহকারী উপ-পরিদর্শক, এ,এস,আই, পদে এ থানায় কর্মকর্তা  ছিলেন আনিসুর রহমান। তিনি গোবিন্দগঞ্জে গাঁজাসহ পুলিশের হাতে আটক হয়েছেন। তার বিষয়টি উদ্ধোর্তন কর্মকর্তাকে জানানো হয়েছে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, গ্রেফতার পুলিশ সদস্যের বিরুদ্ধে মঙ্গলবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews