সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

আখাউড়ায় বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান 

  • প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাজার নিয়ন্ত্রণ রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

এসময় ম্যাজিস্ট্রেট দেখা মাত্রই কম দামে লেবু বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা।রোববার (০৩ মার্চ) দুপুরে উপজেলার পৌরশহরের সড়ক বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি। এসময় মূল্য তালিকা না থাকায় ও অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রির কারণে ৬ ব্যবসায়ীর কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরে উপজেলার বিভিন্ন বাজার পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি । এসময় আখাউড়া থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন।

বাজারে আসা ফুরকান নামের এক ক্রেতা বলেন, ইউএনও স্যারকে দেখা মাত্রই ১শ টাকার লেবুর দাম অর্ধেক দামে বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা কিন্তু যখন আমার স্যার চলে গেলেন তখন আবার আগের দামেই বিক্রি শুরু করেন তারা। পুরো রমজান যেন এভাবে মাজার মনিটরিং হয় সেই দাবি রাখছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি বলেন, নিয়মিত বাজার পর্যবেক্ষণ এর অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews