সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

আখাউড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪

  • প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক, আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের কয়েকঘন্টার অভিযানে মোট ১৪ জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক কারবারি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী, অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারী-পুরুষ রয়েছে। এছাড়া ডেভিল হান্টের অভিযানে একজন ও সাবেক আইনমন্ত্রীর মুক্তি দাবি করে পোস্টার লাগানোর অভিযোগে আরো একজনকে গ্রেপ্তার করা হয়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দীন অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদেরকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত নয়টার দিকে উপজেলার আমোদাবাদ থেকে দুই কেজি গাঁজাসহ আবুল কামেষ ও শামাল মিয়া নামে দু’জনকে গ্রেপ্তার করা হয়। রাত ১১টার দিকে পৌর এলাকার মসজিদ পাড়ায় পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. রাজন মিয়া গ্রেপ্তার হয়। পৃথক আরেক অভিযানে রাত সাড়ে ১২টার দিকে সড়ক বাজারের ভুইয়া রেস্ট হাউজ থেকে সাব্বির, রাফি, পলাশ ও জেসমিন নামে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। সাজাপ্রাপ্ত আসামীদের মধ্যে গ্রেপ্তারকৃতরা হলো, জামাল হোসেন, আখি, রাজু রহমান, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ডালিম ও বাবুল মিয়া।

অপারেশন ডেভিল হান্টের অভিযানে গ্রেপ্তার করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ কামালকে। এছাড়া সাবেক আইনমন্ত্রীর মুক্তি দাবি করে পোস্টার লাগানো রাজীব নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews