1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের খামারিরা ব্যস্ত সময় পার করছে হাইব্রিড ধানের অধিক ফলনে বোনারপাড়ায় ব্র্যাক সিডের আয়োজনে কৃষক কর্মশালা  তাহিরপুরের বিভিন্ন হাওরে ধান কাটা-শুকানোর কাজ পরিদর্শনে ইউএনও মানিক  চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ  ‎শান্তিগঞ্জে সাংবাদিক সোহেল তালুকদার ও রায়হানসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন আগ্রাবাদে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণে উচ্ছেদ অভিযান হোয়াইক্যং চেকপোস্টে সিএনজিতে ইয়াবা পাচারকালে চালক আটক, উদ্ধার ৩ হাজার পিস ইয়াবা জলঢাকায় দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন  ত্রিশালে জাতীয় নজরুল জন্মজয়ন্তী উদযাপনে ব্যাপক প্রস্তুতি, সমাপনীতে থাকবেন তারেক রহমান

পাথরঘাটায় চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় তদন্ত কমিটি গঠন

  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান, বরগুনা জেলা প্রতিনিধি

বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ৩৮ নং ছোনবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় গত ৬ মার্চ তদন্ত কমিটি গঠন করেছে ,পাথরঘাটা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। যা আগামী ১২ মার্চ রোজ বুধবার বেলা ১১ টায় অত্র বিদ্যালয় তদন্ত কার্যক্রমের সময় দেওয়া হয়।

উল্লেখ্য,গত ৮ ডিসেম্বর ২০২৪ইং অত্র বিদ্যালয়ের ছাত্রী মানসুরা আক্তার(৯) ৩য় শ্রেণিতে থাকা অবস্থায় অফিস কক্ষে অত্র বিদ্যালয়ের শিক্ষক মোঃ মাসুম বিল্লাহ তাকে ডেকে নিয়ে শ্লীলতাহানি করে এই মর্মে বরগুনা জেলা শিক্ষা অফিসারের বরাবর গত ২৭ ফেব্রুয়ারি একটি লিখিত অভিযোগ দায়ের করেন মানসুরার মা আরজু বেগম । সেই অভিযোগে বলা হয়, শিক্ষকের কথায় সরল বিশ্বাসে বিদ্যালয়ের অফিস কক্ষে গেলে মানসুরাকে বিভিন্ন ভাবে ফুসলাইয়া শ্লীলতাহানী করে এবং স্পর্শকাতর স্থানে হাত দেয়। বাধা দিতে গেলে তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকী ধামকী দেয়।

পরবর্তীতে মেয়ে বাড়ীতে এসে তার চাচীর কাছে কান্নাকাটি করে বিষয়টি জানায়।বিষয়টি এলাকার চাঞ্চল্যকর সৃষ্টি হয় এবং দৈনিক আলোকিত প্রতিদিন, দৈনিক গ্রাম বাংলা, আঞ্চলিক দৈনিক দক্ষিণবঙ্গ , দৈনিক রুপালী বাংলাদেশ ও বাংলাদেশ প্রকাশ অনলাইন সহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় নিউজ প্রকাশিত হলে পাথরঘাটা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এটিও জনাব রনজিৎ চন্দ্র মিস্ত্রিকে প্রধান করে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। এ বিষয় ভুক্তভোগী পরিবার অভিযোগ করে বলেন ,অভিযুক্ত শিক্ষক মাসুম বিল্লাহ প্রভাবশালী ব্যক্তিদের দিয়ে বিভিন্নভাবে ভয় ভীতি ,হুমকি দিচ্ছে যাতে মানসুরার মা অভিযোগ তুলে নেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট