সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

বাংলাদেশ পুলিশের এসআই নিঃহতে পুলিশ পরিদর্শক (নিঃ) পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২য় ষাণ্মাসিক ২০২৩ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

 

মোঃ আব্দুল কাদের স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

 

আজ শনিবার (১৫ মার্চ) পুলিশ লাইনস্ উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহে বাংলাদেশ পুলিশের এসআই(নিঃ) হতে পুলিশ পরিদর্শক (নিঃ) পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২য় ষাণ্মাসিক, ২০২৩ আইন ও বিধি (পুস্তক সহ) অনুষ্ঠিত হয়। সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পদোন্নতি পরীক্ষা পরিচালনার লক্ষ্যে কেন্দ্র পরিদর্শন করেন সভাপতি, পরীক্ষা পরিচালনা বোর্ড (ময়মনসিংহ রেঞ্জ) ও অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহ, জনাব মোঃ আবুল কালাম আযাদ।

 

এসময় আরো উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি’র কার্যালয় ময়মনসিংহের পুলিশ সুপার (অপারেশনস্) [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত], জনাব মোঃ জহিরুল ইসলাম বিপিএম; পুলিশ সুপার, ময়মনসিংহ জেলা, জনাব মোঃ আখতার উল আলম বিপিএম;

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), জনাব মোরশেদা খাতুন; অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস্), জনাব মোঃ মেজবাহ উদ্দিন সহ রেঞ্জ অফিস ও জেলা পুলিশ ময়মনসিংহের ঊর্ধ্বতন কর্মকর্তাগন এবং পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগন।

 

উল্লেখ্য যে, প্রতিবছরের ন্যায় চলতি বছরও বাংলাদেশ পুলিশের এসআই(নিঃ) হতে পুলিশ পরিদর্শক(নিঃ) পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২য় ষাণ্মাসিক ২০২৩ অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহীকতায় ময়মনসিংহ রেঞ্জাধীন ইউনিট সমূহে কর্মরত নির্দিষ্ট সংখ্যক এসআই(নিঃ) পুলিশ পরিদর্শক (নিঃ) পদে পদোন্নতি প্রাপ্তীর লক্ষ্যে ইন্সপেক্টরশীপ পরীক্ষার আজকের বিষয় আইন ও বিধি (পুস্তক সহ) এ অংশগ্রহণ করেন। একই ভেন্যুতে পরীক্ষার্থীগণ আগামী ১৬-০৩-২৫ তারিখে আইন ও বিধি (পুস্তক ব্যতীত) এবং ১৭-০৩-২৫ তারিখে অপরাধতত্ত্ব (পুস্তক ব্যতীত) পরীক্ষায় অংশ নেবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews