মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

ভোলা বোরহানউদ্দিনে যুবদলের উদ্যোগে ইফতার মাহফিল 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

তুহিন খন্দকার, ভোলা

ভোলা বোরহানউদ্দিন উপজেলা বড় মানিকা ইউনিয়ন যুবদল এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বড় মানিকা ইউনিয়ন (পশ্চিম) যুবদলের আহবায়ক রিয়াজ হাওলাদারের সভাপতিত্বে মানিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইফতার পূর্ববর্তী আলোচনা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত করেন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি দলের মহিলা দলগতভাবে বাড়ী বাড়ী গিয়ে মানুষকে বিভ্রান্ত করে জান্নাতের টিকেট বিক্রি করে। এসকল প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।

 

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি সরোয়ার আলম খান,

সদস্য সচিব নাসিম কাজী, যুগ্ন আহবায়ক ফিরোজ কাজী, উপজেলা যুবদলের আহবায়ক শিহাব হাওলাদার, মানিকা ইউনিয়ন যুবদল সদস্য সচিব জামাল হাওলাদার প্রমূখ।

তুহিন খন্দকার,

জেলা প্রতিনিধি ভোলা।

১৮/০৩/২৫

০১৭২১৬৫৫৩৮০

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews