1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের খামারিরা ব্যস্ত সময় পার করছে হাইব্রিড ধানের অধিক ফলনে বোনারপাড়ায় ব্র্যাক সিডের আয়োজনে কৃষক কর্মশালা  তাহিরপুরের বিভিন্ন হাওরে ধান কাটা-শুকানোর কাজ পরিদর্শনে ইউএনও মানিক  চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ  ‎শান্তিগঞ্জে সাংবাদিক সোহেল তালুকদার ও রায়হানসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন আগ্রাবাদে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণে উচ্ছেদ অভিযান হোয়াইক্যং চেকপোস্টে সিএনজিতে ইয়াবা পাচারকালে চালক আটক, উদ্ধার ৩ হাজার পিস ইয়াবা জলঢাকায় দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন  ত্রিশালে জাতীয় নজরুল জন্মজয়ন্তী উদযাপনে ব্যাপক প্রস্তুতি, সমাপনীতে থাকবেন তারেক রহমান

আখাউড়ায় ছিনতাই হওয়া চার লাখ  টাকা উদ্ধার হলো পাঁচ ঘন্টার মধ্যে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক নারীর কাছ থেকে ছিনতাই হওয়া চার লাখ টাকা পাঁচ ঘন্টার মধ্যে উদ্ধার হয়েছে। স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ ওই টাকা উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় ফারুক ভুইয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী নারী শরীফা বেগম থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর গ্রামের আব্দুর হাসিমের স্ত্রী শরীফা বেগম জমি বিক্রির চার লাখ টাকা নিয়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় ধর্মনগর এলাকায় তার সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারিরা। বিষয়টি পুলিশকে অবহিত করা হলে তাৎক্ষণিকভাবে অভিযান চালানো হয়। এলাকার লোকজন ছিনতাইকারিদের মধ্যে ফারুক ভুইয়া নামে একজনকে চিহ্নিত করে আটক করে। পরে পুলিশ ফারুক ভুইয়ার কাছ থেকে ছিনতাই হওয়ার চার লাখ টাকা বিকেল তিনটার দিকে উদ্ধার করে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় ভুক্তভোগী শরীফা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট