মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

পলাশবাড়ীতে মাদক সেবনের সময় যুবলীগ নেতাসহ ৩ জনের কারাদণ্ড 

  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

বিশেষঃপ্রতিনিধিঃমোছা লাবুনী আক্তার

গাইবান্ধার পলাশবাড়ীতে মাদক সেবনের দায়ে যুবলীগ নেতাসহ ৩ জনকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৯ মার্চ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের জেল ও জরিমানা করা হয়।

আটককৃতরা হলেন- হোসেনপুর ইউপির হোসেনপুর গ্রামের আব্দুস সোবাহান মন্ডলের ছেলে ইউনিয়ন যুবলীগ নেতা জাহাঙ্গীর মন্ডল (৪২)করতোয়া পাড়া গ্রামের আজিমুদ্দিনের ছেলে মাসুদ মিয়া(৪০) গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি গ্রামের মুসা মন্ডলের ছেলে মোহাম্মদ নুহ মন্ডল ৪০

এদের মধ্যে জাহাঙ্গীর মন্ডলকে ৩ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা,মাসুদ মিয়াকে ৭ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা, নুহু মিয়াকে ৩ মাস কারাদণ্ড ৫০ টাকা জরিমানা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারি কমিশনার(ভুমি) আল ইয়াসা রহমান তাপাদার। এ সময় মাদক দ্রব্য অধিদপ্তরের সদস্যরা ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারি কমিশনার (ভূমি) আল ইয়াসার রহমান তাপাদার জানান,অভিযোগের ভিত্তিতে তাদের বাড়িতে গিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদের পাওয়া গেলে তাদের বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews