মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

রামগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত 

  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি শরিফুল ইসলাম ভূঁইয়া,

রামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনের আজ বুধবার ২৬ মার্চ রামগঞ্জের সোনাপুর চৌরাস্তার মোড়ে কেন্দ্রীয় বিজয় স্তম্ভে রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ আবুল বাশার পক্ষে পুলিশের একটি দল

সূর্যদয়ের সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করে।

পরে উপজেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক , সাংবাদিক, সামাজিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ পৃথকভাবে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকল সরকারি, আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলিত হয়।

সকাল ৯ টায় রামগঞ্জ সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও কুচকাওয়াজ প্রদর্শন হয়।

সকাল ১১ টয় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এস এম রবিন শীষের সভাপতিত্বে

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময় ও আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews