মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

রংপুরে শিশু পাচারকারী গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

শিল্পী আক্তার রংপুর ব্যুরো

রংপুর রেলস্টেশন থেকে চার শিশুসহ আদুরী বেগম (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ মার্চ) রাত পৌনে ১১টার দিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় ওই নারীকে আটক করা হয়।

আটক আদুরী বেগম কুড়িগ্রামের উলিপুর উপজেলার মনছুর আলীর স্ত্রী। তারা রংপুর নগরীর বাবুপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।পুলিশ সূত্রে জানা যায়, রংপুর নগরীর ৭ নম্বর ওয়ার্ডের তপোধন গ্রাম থেকে চার শিশু নিয়ে ওই মহিলা ইফতার পরবর্তী উধাও হন। এরপর বিষয়টি পুলিশের বিভিন্ন ইউনিটকে জানানো হলে রেলস্টেশন, বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন পুলিশ। এর পরই রেলস্টেশন এলাকা থেকে অপহৃত ৪ শিশুসহ ওই মহিলাকে রেলওয়ে পুলিশ আটক করে।

এদিকে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭) দিনের বেলা আদুরী বেগম নামের ওই নারী নগরীর ৭ নম্বর ওয়ার্ডের তপোধন গ্রামে এক বাড়িতে গিয়ে আশ্রয় প্রত্যাশা করেন। ওই বাড়ির অভিভাবক আশিকুল ইসলাম ওই নারীকে আশ্রয় দেন। রাতে ওই বাড়িতে অবস্থান করেন এবং সাহরি খান। আজকে সারাদিন ওই বাড়িতেই ছিলেন এবং সন্ধ্যায় ইফতারও করেন। ইফতার পরবর্তী কোনো এক সময় ওই নারী ৬ থেকে ১০ বছরের ৪ শিশুকে নিয়ে উধাও হয়ে যান। এসময় সন্তানদের না পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি অবগত করেন অভিভাবকরা।এর পর রাতে ওই শিশুদের নিয়ে ঘোরাফেরা করতে দেখে স্টেশনে থাকা লোকজনের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। এসময় বিক্ষুব্ধ জনতা ওই নারীকে মারধরের চেষ্টা করে।

বিষয়টি নিশ্চিত করে রংপুর রেলস্টেশনের সুপার শংকর গাঙ্গুলি বলেন, ধারণা করা হচ্ছে শিশু চারজনকে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছে।

অন্যদিকে রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান, আমরা ৪ শিশুসহ আদুরী বেগম নামে এক নারীকে আটক করেছি। পরে রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসির উপস্থিতিতে পুলিশি হেফাজতে শিশুসহ ওই নারীকে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews