মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

ত্রিশালে ঈদের ছুটিতেও থামেনি পরিবার পরিকল্পনা বিভাগের সেবা কার্যক্রম

  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

 

মোঃ আব্দুল কাদের স্টাফ রিপোর্টার ময়মনসিংহ।

 

ময়মনসিংহের ত্রিশালে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ২৮ মার্চ থেকে টানা ছুটি থাকলেও জরুরি চিকিৎসা সেবায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগে নিয়োজিত কর্মচারীরা অব্যাহত রেখেছেন সেবাদান কার্যক্রম। পরিবার পরিকল্পনা অফিসের অধীনে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শকগণ গর্ভবতী মায়েদের সেবা, প্রসব সেবা, পরিবার পরিকল্পনা সেবা, শিশু ও কিশোর-কিশোরীদের চিকিৎসা, সাধারণ রোগীদের চিকিৎসা, প্রসব পরবর্তী সেবা এবং বিভিন্ন পরামর্শমূলক সেবা চালু রেখেছেন।

 

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক, এক পরিবার কল্যাণ পরিদর্শিকা বলেন, সেবার চেয়ে বড় ধর্ম আর কিছু নেই। চাকরি জীবনে কর্তব্যকে সবসময় প্রাধান্য দেওয়া উচিত। জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে থাকার চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীর কবির অনিক জানান, নির্বাহী আদেশে সারা দেশের বিভিন্ন বিভাগের কর্মীগণ ছুটি ভোগ করলেও ত্রিশাল উপজেলার সদর ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রের কর্মীরা সর্বসাধারণের সেবা নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় ঈদুল ফিতরের ছুটি চলাকালীন সময়েও মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কার্যক্রম অব্যাহত ছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews