মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

হিজলায় নদী খনন করে লঞ্চঘাট সচল করার দাবীতে মানববন্ধন

  • প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

হিজলা প্রতিনিধি

বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী তুলাতুলি মৌলবিরহাট লঞ্চঘাট মেঘনার শাখা নদী খনন করে লঞ্চঘাট সচ্ছল ও নৌ-যান চলাচলা স্বাভাবিক করার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার বেলা ৪ টার সময় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মৌলভীহাট লঞ্চঘাট সংলগ্ন এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।সরজমিনে গিয়ে দেখা যায়  মেঘনার শাখা নদীতে নাব্যতা সৃষ্টিতে নৌ-যান চলাচল ব্যাহত হয়।তাই বি আই ডাব্লিউটিএর অধীনে নদী খননের উদ্যোগ গ্রহন করেন। তারই প্রতিবাদে গত ৪ ই এপ্রিল ড্রেজিংয়ের বিরুদ্ধে স্থানীয় জনগনের একাংশ নদী ভাঙ্গনের আশংকায় একটি মানববন্ধন করে,এ সংবাদে গুয়াবাড়িয়া ইউনিয়নের সাধারন জনগনের ব্যানারে স্থানীয় লোকজন লঞ্চঘাট সচ্ছল ও নৌ-যান চলাচল স্বাভাবিক রাখার জন্য এ মানববন্ধন কর্মসূচী পালন করেন। স্থানীয় দুটি পক্ষ ড্রেজিং প্রকপ্ল নিয়ে শক্ত অবস্থান নিয়েছে।তবে সচেতন মহল দাবী করেন নৌপথ খনন নিয়ে মূল রহস্য, তা হচ্ছে বালু।নদী খননে যে বালু উত্তোলন হবে তা নদীর কিনারায় ভরাট করলে বৃষ্টিতে বালু থাকবে না।তাই অন্যত্র রাখার পরিকল্পনা করেন।এ নিয়ে দুটি পক্ষ পাল্টাপাল্টি মানববন্ধন কর্মসূচী পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews