মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

উপদেষ্টা মাহফুজ আলমের বাবার উপর হামলার ঘটনায় আটক ২

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম ভূঁইয়া, লক্ষীপুর জেলা প্রতিনিধি 

রামগঞ্জ উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়নের নারায়নপুর এলাকায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা ও ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লার উপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবকদল নেতাসহ দুইজনকে জিজ্ঞাবাসাদের জন্য আটক করেছে পুলিশ।

আজ বুধবার সকালে ঢাকার গাজীপুর জেলার কালীগঞ্জ থানার পূর্বাচল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী সাগর হোসেন শুক্কুর (৩৪) ও যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী আবদুল কাদের।

সাগর হোসেন শুক্কুর একই ইউনিয়নের সোন্দড়া গ্রামের একচেটিয়া বাড়ীর আলী হোসেনের ছেলে ও আবদুল কাদের সোন্দড়া গ্রামের কাদের কন্ট্রাকটর বাড়ির আবদুল আউয়াল মমিনের ছেলে।

উল্লেখ্য গত ৩০ মার্চ রবিবার রাতে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান মঞ্জু গত ৫ আগষ্টের পর ইছাপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের নিজ বাড়ীতে আসেন। এ ঘটনার খবর পেয়ে যুবদল নেতা আবদুল কাদের ও সাগর হোসেন শুক্কুরের নেতৃত্বে ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা মেহেদী হাসান মঞ্জুকে ধাওয়া করে ইটপাটকেল নিক্ষেপ করে।

ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের বিষয়টি জানতে পেরে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা ও ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান মোল্লা ঘটনাস্থলে আসলে ইটপাটকেল নিক্ষেপে তিনি বামহাতে আঘাতপ্রাপ্ত হন।

বিষয়টি জানতে পেরে ঐদিন রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবীতে উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করেন।

স্থানীয় লোকজন জানান, মেহেদী হাসান মঞ্জু লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতির দায়িত্ব পালনকালে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। বিএনপি জামায়াতসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মারধর, চাঁদাবাজিসহ ৪আগষ্ট লক্ষ্মীপুর সদর এলাকায় হত্যা মামলার অন্যতম আসামী। এছাড়া সাগর হোসেন শুক্কুরকে কয়েকদফায় মারধর করে মেহেদী হাসান মঞ্জু।

আজিজুর রহমান বাচ্চু মোল্লা আহত হওয়ার পর ১ এপ্রিল কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী অ্যানী, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, রামগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোজাম্মেল হক মজু ও এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমসহ বিএনপি যুবদল ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আজিজুর রহমান বাচ্চু মোল্লার শারিরীক খবর নিতে ঘটনাস্থলে যান। এসময় বিএনপি নেতৃবৃন্দ ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার আশ^াস দেন।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান, ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকায় ছেড়ে অন্যত্রে চলে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে সাগর হোসেন শুক্কুর ও আবদুল কাদেরকে গাজীপুর জেলার কালিগঞ্জ থানা এলাকা থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews