মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

ত্রিশালে অনিক হত্যার বিচার দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

মোঃ আব্দুল কাদের স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের

ধলা স্কুল এন্ড কলেজের এইচ এস সি ২০২৫ খ্রি এর পরীক্ষার্থী মেসকাত হোসেন অনিকের (১৮) হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ধলা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও পরিবার সহ সচেতন মহল।মেসকাত হোসেন অনিক ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড দক্ষিণ বালিপাড়া বাগান বাড়ির মোঃ রফিকুল ইসলামের ছেলে। ০৯/০৪/২৫ খ্রি (বুধবার) সকাল ১১ টায় ত্রিশাল – গফরগাঁও রোডের ধলা স্কুল ও কলেজের সামনে মানববন্ধন করা হয়। মানববন্ধনে কলেজের শিক্ষার্থী,কলেজ শিক্ষক সহ পরিবারের লোকজন বক্তব্যে বলেন রুবেল, ওয়াসিম,মৃদুল,কাউসার,মাজহারুল সুপ্ত সহ আরো যারা এই নৃশংসতা হত্যাকান্ডে জরিত ছিলো সকলের ফাসি চেয়েছে।

অনিকের পিতা রফিকুল ইসলাম বলেন গত ১৬ মার্চ এ আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে বাজারে গেছিলো। তার পরে আর বাসায় আসে নাই। অনেক খুঁজাখুজির পর ২১ শে মার্চ নির্জন স্থানীয় পুকুরে মৃত লাশ পাই। তারপর ২১/০৩/২০২৫ খ্রি ৩০২/২০১/৩৪ ধারায় ১৮৬০ প্যানাল কোর্ড ত্রিশাল থানায় মামলা রজু হয়। মামলা নং-২৪।আমি আমার সন্তানের হত্যা কারিদের ফাসি চাই।

এছাড়াও অনিকের মা শিরিনা আক্তার বলেন আমার ছেলেটা অনেক মেধাবী ছিল যারা হত্যাকান্ডে জরিত ছিলো সকলের ফাসি চাই। এছারা কলেজের সিনিয়র শিক্ষক ওয়াসেক আল আজাদ বলেন, অনিক কলেজের অনেক মেধাবী ও ভালো ছাত্র ছিলো। আমরা সকলে অনিক হত্যার বিচার চাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews