মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

ত্রিশালে এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথমদিন অনুপস্থিত ৯২

  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

মোঃ আব্দুল কাদের স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ময়মনসিংহের ত্রিশালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

বৃহস্পতিবার(১০ এপ্রিল) থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। প্রতি বছরের মতো এবারও বাংলা প্রথম পত্র বিষয় দিয়ে শুরু হয় এসএসসি ও পরীক্ষা। প্রথমদিনের পরীক্ষায় ত্রিশালে ৯২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে কোন পরীক্ষার্থী বহিষ্কার হয়নি।

ত্রিশাল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায় ২০২৫ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় ৯টি কেন্দ্রে ৫২১৯ জন পরীক্ষার্থীর আসন বিন্যাস করা হয়। এতে ৫১২৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ১৮জন পরীক্ষার্থী দরিরামপুর নজরুল একাডেমি কেন্দ্রে অনুপস্থিত ছিল। এ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১৭৯৯ জন। দাখিল পরীক্ষায় বাগান ইসলামিয়া মাদরাসা কেন্দ্রে সবচেয়ে বেশি ২২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৩৯৭ জন।

ইতোমধ্যে, এসএসসি পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে নেয়ার লক্ষ্যে উপজেলা প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। ১০ এপ্রিল  হতে ১৩মে ২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত উপজেলার সকল কোচিং সেন্টার বন্ধ রাখা এবং পরীক্ষা কেন্দ্রের আশেপাশে সকল ফটোকপি মেশিন পরীক্ষা চলাকালীন বন্ধ রাখার নির্দেশনা প্রদান করেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম জানান, পরীক্ষার্থীদের জন্য প্রতিটি কক্ষেই পর্যাপ্ত বেঞ্চ, আলো,বাতাসের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া গরম থাকায় সুপেয় খাবার পানি রাখার জন্য প্রতিটি কেন্দ্রেই নির্দেশনা দেয়া হয়েছে।

ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট আব্দুল্লাহ আল বাকিউল বারী জানান, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা নেয়ার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ রাখার জন্য সংশ্লিষ্ট টিমকে নির্দেশনা দেয়া আছে। কোন পরীক্ষার্থী পরীক্ষায় ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার বা অসাদুপায় অবলম্বন করতে না পারে সেজন্য প্রতিটি কেন্দ্রে চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আশা করা যায় এই পরিবেশ বজায় থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews