মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

আখাউড়ায় তিন নারীর চুল কাটায় সুমন দাস নামে এক ব্যবসায়ী পুলিশের হাতে আটক 

  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চুরির অপবাদ দিয়ে তিন নারীর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় সুমন দাস (৩৭) কে আটক করেছে পুলিশ। সোমবার বেলা ৩টার দিকে শহরের মসজিদ পাড়া থেকে তাকে আটক করা হয়। সে মসজিদ পাড়ার বাসিন্দা এবং সড়ক বাজারের ইলেক্ট্রিক সামগ্রী ব্যবসায়ী। এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৮ টার দিকে সড়ক বাজারের হাজী নূর মার্কেটের নীচ তলায় হাড়ি পাতিল চুরির অপবাদ দিয়ে তিন নারীর চুল কেটে দেয় সুমনসহ কয়েকজন যুবক। চুল কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নিন্দা ও বিচারের দাবী জানায় ছাত্র জনতাসহ আলেম ওলামা। অভিযানে নামে পুলিশ।

আখাউড়া থানার ওসি মোঃ ছমিউদ্দিন বলেন নারীর চুল কাটার অভিযোগে সুমন দাসকে আটক করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews