মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

বেসিক ইন্টেলিজেন্স কোর্স-৬৭, স্কুল অব মিলিটারি ইন্টেলিজেন্স কুমিল্লা সেনানিবাস থেকে আগত প্রশিক্ষণার্থী এবং প্রশিক্ষকবৃন্দের সিআইডি সদর দপ্তর পরিদর্শন

  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৪৬২ বার পড়া হয়েছে

প্রতিবেদক আলমগীর হোসেন তালুকদার

অদ্য ২৩ এপ্রিল ২০২৫ তারিখে বেসিক ইন্টেলিজেন্স কোর্স-৬৭, স্কুল অব মিলিটারি ইন্টেলিজেন্স, কুমিল্লা সেনানিবাস থেকে আগত প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের একটি দল সিআইডি সদর দপ্তর পরিদর্শন করেন। এই পরিদর্শন উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সিআইডির বিভিন্ন কার্যক্রম—বিশেষত সাইবার ক্রাইম, ফিন্যান্সিয়াল ক্রাইম বিষয়ে উপস্থাপনা, উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

 

ব্রিগেডিয়ার জেনারেল জনাব মিজানুর রহমান মিজান, এনডিসি, পিএসসি, কম্যান্ড্যান্ট, স্কুল অফ মিলিটারি ইন্টেলিজেন্স (এমএমআই), কুমিল্লা ক্যান্টনমেন্ট এর নেতৃত্বে মোট ৪২ জন প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীকে স্বাগত জানিয়ে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইডি প্রধান গাজী জসীম, অ্যাডিশনাল আইজি (ভারপ্রাপ্ত) এবং সভাপতিত্ব করেন জনাব মোঃ জমশের আলী, ডিআইজি ফরেনসিক। এছাড়াও ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি, বিশেষ পুলিশ সুপারসহ সিআইডির অন্যান্য পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে আগত প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীবৃন্দ সিআইডির সদর দপ্তরে অবস্থিত বিভিন্ন ফরেনসিক ল্যাব পরিদর্শন করে বিভিন্ন ল্যাব এর কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews