মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

রামগঞ্জে গলায় ফাঁস লাগানো এক বৃদ্ধ ও এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৪৩০ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

রামগঞ্জ  লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জে আয়েশা আফরোজা (১৪ ) নামের এক স্কুল ছাত্রী ও নুর মোহাম্মদ মাহমুদ (৬৫) নামের এক বৃদ্ধের ফাঁস লাগানো লাশ পৃথক স্থান থেকে উদ্ধার করেছে পুলিশ ।
সোমবার দিবাগত রাত সাড়ে ৯টায় রামগঞ্জ পৌরসভার রতনপুর গ্রামের মোল্লা বাড়ীর প্রবাসী আবুল হোসেনের কন্যা ও রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী আয়েশা আফরোজা তার মায়ের সাথে অভিমান করে ঘরের মধ্য ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে স্বজনরা জানায়।
অপরদিকে মঙ্গলবার ( ২২) এপ্রিল সকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর হাজীপুর গ্রামের সোনাগাজী বাড়ীর একটি বাগান থেকে গলায় ফাঁস লাগানো নুর মোহাম্মদ নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
জানগেছে, নুর মোহাম্মদ সোমবার ( ২১) এপ্রিল সন্ধ্যায় নিজ ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। মঙ্গলবার সকালে পাশ্ববর্তী বাড়ীর লোকজন উত্তর হাজীপুর সোনাগাজী বাড়ীর বাগানের একটি গাছে নূর মোহাম্মদের ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ দেখে থানা পুলিশ কে খবর দেন।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান,নুর মোহাম্মদ মৃত্যুর প্রকৃত কারন ময়নাতদন্তের পর জানা যাবে। অভিভাবকদের থেকে কোন অভিযোগ না পাওয়ায় স্কুল শিক্ষার্থী আয়েশা আফরোজার লাশ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews