মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

কুমিল্লায় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ৭০ টি ঘর পেলেন বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার 

  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৪২৫ বার পড়া হয়েছে

আর.জে রিমা,কুমিল্লা প্রতিনিধি

প্রধান উপদেষ্টা কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় দরিদ্র গৃহহীন মানুষের নিজ বসতভিটায় বিশেষ আবাসন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২০২৪ সালের বন্যায় কুমিল্লায় ক্ষতিগ্রস্ত গৃহহীনদের ৩০০ টি ঘর হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর মধ্যে কুমিল্লা জেলায় নির্মিত ৭০টি ঘর উদ্বোধন করা হয়। জেলার বুড়িচংয়ে ২৯, ব্রাহ্মণপাড়ায় ১০, সদর দক্ষিণে ০৬, চৌদ্দগ্রামে ১০, মনোহরগঞ্জে ১০ ও নাঙ্গলকোটে ০৫ টি আশ্রয়ণ প্রকল্পের ঘর বন্যায় ক্ষতিগ্রস্ত উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় সেনাবাহিনীর ২৪ ও ৩৩ পদাতিক ডিভিশন এসব গৃহনির্মাণ বাস্তবায়ন করে। ভার্চুয়ালি রাজধানী ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাথে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোলপাশা ইউনিয়নের কুমাল্লা গ্রামের উপকারভোগী মোঃ আলম মিয়ার বাড়ির সামনে থেকে অনুষ্ঠানটি সংযুক্ত হয়। বন্যা দুর্গতদের প্রতি সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বলেন, গত বছরের বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা আমরা বুঝতে পেরেছি বন্যা শেষ হবার পর। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কুমিল্লা নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর। বাংলাদেশ সরকারের হিসেবে আমাদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো যে দায়িত্ব ছিল আমরা তা পালন করেছি। বাংলাদেশ সেনাবাহিনী গৃহহীনদের এসব ঘর তৈরি করে দিয়েছে, তারাসহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান, মুখ্য সচিব সিরাজ উদ্দিন, আশ্রয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মনিরুল ইসলামসহ অন্যান্যরা। কুমিল্লা প্রান্তে বুড়িচং উপজেলার মিথিলাপুর গ্রামের আব্দুর রশিদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার, ৪৪ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল মোঃ এনামুল হক, ২৩ বীরের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসানসহ অন্যান্যরা। অনুষ্ঠানে কুমিল্লার বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলা থেকে আগত উপকার ভোগীগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews