মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

রোহিঙ্গা নারীকে জন্মসনদ দেওয়ায় রংপুরে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৪২২ বার পড়া হয়েছে

শিল্পী আক্তার রংপুর ব্যুরো

রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবু বকর সিদ্দীককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে ওই তথ্য জানাগেছে। মুঠোফোনে এর সত্যতা নিশ্চিত করেছেন মাহমুদুল হাসান।

 

 

এক রোহিঙ্গা নারীকে জন্মসনদ দেওয়ার অভিযোগে শেখ আবু বকর সিদ্দীকের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে চূড়ান্তভাবে অপসারণের জন্য কারণ দর্শানোর নোটিশ দিয়ে ১০ কার্যদিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছে।

 

 

 

ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আবু বকর সিদ্দীক উম্মেকলিমা নামের এক রোহিঙ্গা নাগরিককে জন্মসনদ দিয়েছেন। তদন্তে সুস্পষ্টভাবে তা প্রমাণিত হয়েছে। এতে স্থানীয় সরকার বিভাগ থেকে আবু বকর সিদ্দীক চেয়ারম্যানকে ১৭ এপ্রিল সাময়িক বরখাস্ত করা হয়েছে। এবং এ প্রসঙ্গে আগামী ১০ দিনের মধ্যে

 

রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে জবাব দিতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews