মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

জলঢাকায় মহান মে দিবস পালিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকায় আন্তর্জাতিক মহান মে দিবস পালন করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ। বৃহস্পতিবার সকালে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, ট্রাক ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়ন, কার মাইক্রো শ্রমিক ইউনিয়ন, লেবার শ্রমিক ইউনিয়ন, ড্রাইভার সমিতি, অটো চালক সমিতি ও সিএনজি চালক সমিতি এর আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটির শুরুতে অফিস কার্যালয় চত্ত্বরে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন ও কালো পতাকা অর্ধনিমিত করে একটি বর্ণাঢ্য র‌্যালী নিয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা হামিমুর রহমান হামিম, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মমিনুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ট্রাক ট্যাংলড়ীর সভাপতি আমিনুর রহমানসহ শ্রমিক সংগঠনগুলোর নেতাকর্মী ও সদস্যবৃন্দগণ। অন্যদিকে পৌরসভা লোড-আনলোড লেবার শ্রমিক ইউনিয়নের আয়োজনে মহান মে দিবস উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালী নিয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামসহ সকল সদস্যবৃন্দ। এদিকে অটো ড্রাইভার সমিতির উদ্যোগে যথাযথভাবে মহান মে দিবস পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন সভাপতি এজাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও সংগঠনের সকল সদস্যবৃন্দ। অপরদিকে উপজেলা স্টিল এন্ড ওয়েল্ডিং ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের আয়োজনে মহান মে দিবস পালন করেন। এসময় উপস্থিত ছিলেন সভাপতি তহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মশিয়ার রহমানসহ সকল সদস্যবৃন্দ। উপজেলা ডেকোরেটর ইউনিয়ন কর্তৃক মহান মে দিবস পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ। উপজেলা ডিএসআর শ্রমিক কল্যাণ সংগঠনের নেতৃত্বে মহান মে দিবস পালন করেছেন। এসময় উপস্থিত ছিলেন সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মিলন হোসেনসহ সদস্যবৃন্দ। সংগঠনগুলো র‌্যালী ও পুষ্পমাল্য অর্পন শেষে তাদের নিজ নিজ কার্যালয়ে সকল শহীদদের উদ্দেশ্যে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews