মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

জাতীয় ভলিবল প্রতিযোগিতায় পুলিশ নারী ভলিবল দল চ্যাম্পিয়ন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

প্রতিবেদক আলমগীর হোসেন তালুকদার

 

জাতীয় ভলিবল প্রতিযোগিতায় নারী বিভাগে বাংলাদেশ পুলিশ নারী ভলিবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। চূড়ান্ত প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশ নারী ভলিবল দল বাংলাদেশ আনসারকে ৩-০ সেটে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিযোগিতায় আটটি নারী ভলিবল দল অংশগ্রহণ করেছে।

বাংলাদেশ পুলিশ নারী ভলিবল দলের কর্মকর্তা, খেলোয়াড় ও কোচ ৮ জুলাই ২০২৫ (মঙ্গলবার) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি জনাব বাহারুল আলম বিপিএম এর সাথে সাক্ষাৎ করেছেন।

আইজিপি পুলিশ নারী ভলিবল দলের কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের কর্মকর্তা, খেলোয়াড় ও কোচসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। তিনি নিয়মিত চর্চা এবং অনুশীলনের মাধ্যমে সাফল্যের এ ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

অতিরিক্ত আইজিপি (ফাইন্যান্স) জনাব মোঃ আকরাম হোসেন, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) ও বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের সভাপতি জনাব আবু নাছের মোহাম্মদ খালেদ এবং সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান, এআইজি (এডুকেশন, স্পোর্টস অ্যান্ড কালচার) শামীমা পারভীন এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews