মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

ফুলছড়িতে বিপুল পরিমাণ স্পিরিটসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী ‎

  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

 

‎গাইবান্ধা প্রতিনিধি মাহমুদুল হাবিব রিপন

‎গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রেক্টিফাইড স্পিরিটসহ এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার স্বামী পালিয়ে যায়

‎সোমবার (১৪ জুলাই) বিকেল ৪টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম কঞ্চিপাড়া গ্রামে অভিযান চালিয়ে আরিফা আক্তার (২৫) নামের এক নারীকে হাতেনাতে গ্রেফতার করে। তার স্বামী মো. হামিদুল ইসলাম (২৬) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়

‎অভিযানে আসামিদের বসতবাড়ির শয়নকক্ষে রাখা তিনটি বড় কাগজের কার্টুন থেকে মোট ৮৪০ বোতল রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়, যার পরিমাণ প্রায় ২৫.২ লিটার। জব্দকৃত স্পিরিটের নমুনা রাসায়নিক পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মোস্তফা জামান বাদী হয়ে ফুলছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ)/৪১ ধারায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews