বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

আন্তর্জাতিক যুব দিবসে রামগঞ্জে জামায়াতের যুব সমাবেশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

 

শরিফুল ইসলাম ভূঁইয়া, রামগঞ্জ, লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা শহরের জিয়া অডিটোরিয়ামে এ সমাবেশের আয়োজন করা হয়।

 

রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামের আমির নাজমুল হাসান পাটোয়ারীর সভাপতিত্বে এবং উপজেলা যুব বিভাগের সভাপতি সালেহ আহমেদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী এডভোকেট মহসিন কবির মুরাদ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শ্রম সম্পাদক ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের লক্ষ্মীপুর জেলা সভাপতি মমিন উল্যাহ পাটোয়ারী, জেলা জামায়াতের সূরা ও কর্ম পরিষদের সদস্য মাওলানা ওমর ফারুক, রামগঞ্জ পৌর আমির এডভোকেট হাসান বান্না এবং সাবেক উপজেলা আমির মাওলানা দেওয়ান মোঃ ইউসুফ।

 

এছাড়া অনুষ্ঠানে রামগঞ্জ উপজেলার দশটি ইউনিয়নের জামায়াত মনোনীত সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, ১০ ইউনিয়নের ৯০ টি ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থীসহ উপজেলা ও পৌরসভার সহস্রাধিক যুব নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ এ সময় বলেন, পৃথিবীর ইতিহাস পরিবর্তনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন যুবসমাজ।

১২ আগষ্ট বিশ্ব যুব দিবস আমাদের কে নতুন করে সেই দিন টি স্বরন করিয়ে দেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews