বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

সঙ্গে চার, বাড়িতে মিললো  ১১৬ কেজি গাঁজা

  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

 

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক এলাকায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ মো. হাসান (২৪) নামে এক ব্যক্তিকে আটক করে র‌্যাব-৯ সিপিসি-১ এর একটি দল। পরে তার দেওয়া স্বীকারোক্তি মতে তার নিজ বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দেউস গ্রামের বাড়ি থেকে ১১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে বায়েক এলাকায় অভিযান চালানোর সময় প্লাস্টিকের বস্তাসহ দেউস গ্রামের মাইনুল ইসলামের ছেলে হাসানকে আটক করা হয়। ওই প্লাস্টিকের বস্তায় চার কেজি গাঁজা পাওয়া যায়। পরে তার দেওয়া স্বীকারোক্তিমতে বাড়িতে অভিযান চালিয়ে শয়নকক্ষ থেকে ১১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করে হাসানকে কসবা থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews