বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

নাসিরনগরে চা দোকানীকে হত্যা

  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাড়ির কাছেই হত্যাকান্ডের শিকার হয়েছেন মো. রহমান নামে এক চা দোকানী। শুক্রবার, ১৯ সেপ্টেম্বর রাতে উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকোড়া গ্রামের বড়হাটি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ করে ময়না তদন্ত করিয়েছে। তবে শনিবার, ২০ সেপ্টেম্বর সন্ধ্যা নাগাদ এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়নি।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাতে ভাত দেওয়ার কথা বলে বাথরুমে যায় রহমান। এরই মধ্যে বাড়ির পাশে তার চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রহমানের স্ত্রী হালিমা বেগম সাংবাদিকদেরকে বলেন, ‘আমার জামাই ভাত খাওনেরও সময় পায় নাই। আমারে কইছিল তুমি ভাত রেডি করো, আমি আসতাছি। এর পরই হুনলাম চিৎকার। গিয়া দেহি শরীরে রক্ত। আমার জামাইয়ের হত্যাকারিদের বিচার চাই।’

নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তানভির আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। কিভাবে ও কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে সে অনুযায়ি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews