বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

ট্রেনে ‘বিরক্ত’ করার অভিযোগে  তৃতীয় লিঙ্গের দু’জন গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ট্রেনে যাত্রীদের সঙ্গে অপেশাদার আচরণ, দৃষ্টিকটু অঙ্গভঙ্গির অভিযোগে তৃতীয় লিঙ্গের দু’জনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার সকালে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ব্রাহ্মণবড়িয়া স্টেশনে যাত্রাবিরতিকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খলিফাপাড়া গ্রামের কথা আক্তার রাকিব (২৮) ও কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আশরাফপুর গ্রামের পায়েল আক্তার (২০)। দুপুরে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পাঠানো হয়।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যাত্রীদেরকে নানাভাবে বিরক্তি করছিলো ওই দু’জন। ট্রেনে দায়িত্বরতদের সহযোগিতায় তাদেরকে আটক করা হয়। গণউপদ্রব সৃষ্টির অভিযোগ এনে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews