বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

বগুড়া আদালতের সামনে থেকে পালিয়ে যাওয়ার আসামি কে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

 

মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ায় চাঞ্চল্যকর জোড়া খুন ও ডাকাতি মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম আদালতের হাজতখানার সামনে থেকে পালিয়ে যাওয়ার ২৪ ঘন্টার ভেতর পুনরায় গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে জেলার আদমদিঘী উপজেলার বাগিচাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে দুপচাঁচিয়া থানা পুলিশ।

মঙ্গলবার রাত পৌণে ১০ টার দিকে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান।

জেলা পুলিশের এই কর্মকর্তা জানান, আসামি রফিকুল ইসলাম সু-কৌশলে পালিয়ে যাওয়ার জেলা পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে রাত ৯ টার দিকে আদমদিঘীর বাগিচাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো জানান, পালিয়ে যাওয়ার ঘটনায় সদর থানায় আসামি রফিকুল ইসলামের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের হয়েছে। আগামীকাল সকালে আসামিকে আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews