মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খাননিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার দেহ দ্বিখন্ডিত হয়ে গেছে। শুক্রবার, ১৭ অক্টোবর সকাল ১০টার দিকে উপজেলার দরুইন এলাকায় যুবকের দ্বিখন্ডিত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ৩৫-৪০ বয়সি ওই যুবকের লাশ রেললাইনের উপরে পড়ে ছিলো। তবে স্থানীয় কেউ তাৎক্ষণিকভাবে চিনতে পারেননি। কোন ট্রেনের নীচে কাটা পড়েছে সেটাও তারা বলতে পারছেন না। বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
এদিকে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ি ওই ব্যক্তির নাম কবির। তিনি চাঁদপুরের বাসিন্দা। আখাউড়ায় তিনি খালাম্মার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews