মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি সই, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়ের সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে

আখাউড়ায় ১৫ রক্তদাতা সংগঠনকে সম্মাননা

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জেলার ১৫টি রক্তদাতা সংগঠনকে সম্মাননা দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে বন্ধন ব্লাড ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের প্রতিনিধিদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। মডেল মসজিদে আয়োজিত অনুষ্ঠানে বন্ধনের সেরা রক্ত সংগ্রাহক হিসেবে চারজনকে ব্যক্তিগতভাবে পুরস্কার তুলে দেওয়া হয়।

মো. মোজাম্মেল হক লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমি উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ি ওসমান গণি ভুইয়া, শিক্ষক কাজী স্বপ্না। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রুবায়েদ হোসেন, আমজাদ সাফি, শুভ চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানের শেষের দিকে বন্ধন ব্লাড ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। পাশাপাশি সংগঠনের নতুন সদস্যদের হাতে টি-শার্ট ও আইডি কার্ড দেওয়া হয়। আখাউড়া ব্লাড ফাউন্ডেশন নামে আরেকটি সংগঠন এ সময় ফুল ও মিষ্টি নিয়ে নতুন সংগঠনকে স্বাগত জানায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews