1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের খামারিরা ব্যস্ত সময় পার করছে হাইব্রিড ধানের অধিক ফলনে বোনারপাড়ায় ব্র্যাক সিডের আয়োজনে কৃষক কর্মশালা  তাহিরপুরের বিভিন্ন হাওরে ধান কাটা-শুকানোর কাজ পরিদর্শনে ইউএনও মানিক  চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ  ‎শান্তিগঞ্জে সাংবাদিক সোহেল তালুকদার ও রায়হানসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন আগ্রাবাদে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণে উচ্ছেদ অভিযান হোয়াইক্যং চেকপোস্টে সিএনজিতে ইয়াবা পাচারকালে চালক আটক, উদ্ধার ৩ হাজার পিস ইয়াবা জলঢাকায় দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন  ত্রিশালে জাতীয় নজরুল জন্মজয়ন্তী উদযাপনে ব্যাপক প্রস্তুতি, সমাপনীতে থাকবেন তারেক রহমান

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক ২ কেজি গাঁজা উদ্ধার, কুড়িগ্রামের ২ জন গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

মোঃ গুলজার রহমান বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র এক সফল মাদকবিরোধী অভিযানে ২ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়,২৭ অক্টোবর রবিবার শিবগঞ্জ থানাধীন মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামস্থ মির অ্যান্ড রুবেল এলপিজি অটো গ্যাস স্টেশনের সামনের রংপুর-ঢাকা মহাসড়কের উপর চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হলে ওই দুই ব্যক্তিকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন: ১। মোঃ সিরাজ উদ্দিন (৬০), পিতা- মৃত: আনছার আলী মন্ডল, সাং- পশ্চিম রামখানা, থানা- নাগেশ্বরী, জেলা- কুড়িগ্রাম এবং ২। মোঃ রিফাত ব্যাপারী (২৫), পিতা- মোঃ মকবুল হোসেন, সাং- বড় লৈ, থানা- ফুলবাড়ী, জেলা- কুড়িগ্রাম। তাদের কাছ থেকে মোট ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট