1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডায়মন্ড হারবারে হারিয়ে যেতে বসেছে ঐতিহাসিক রাজার খাল  সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গাইবান্ধায় যোগদানকে ঘিরে শুভেচ্ছার জোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার হচ্ছেন সুজন চন্দ্র  টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৩ ভোলা-চরফ্যাশন মহাসড়কে যাত্রীবাহী বাস পুকুরে চট্টগ্রামে মনোরেল প্রকল্প বাস্তবায়ন নিয়ে ডিটিসিএ-সিডিএ’র মতবিনিময় মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার   সিরাজগঞ্জের চন্ডিদাসগাতী ব্রিজের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) মতলব উত্তর শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকার সন্তানের গলায় অস্ত্র ধরে মায়ের কাছ থেকে ৪ লাখ ৬৫ হাজার টাকা ছিনতাই

মাটিডালী স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

মোঃ গুলজার রহমান বগুড়া প্রতিনিধি

শিক্ষা ও সংস্কৃতির এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে গত ১৪ নভেম্বর, শুক্রবার, রাত ৮:৩০টায় মাটিডালী স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো বার্ষিক পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষাবর্ষের কৃতী শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ায় এই আয়োজন ঘিরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহলে ছিল এক উৎসবের আমেজ।অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন তরুণ সমাজসেবক মোঃ আবু রায়হান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও বগুড়ার গোল্ডেন মার্কেটে অবস্থিত অধিকারী কেয়া জুয়েলার্সের স্বত্বাধিকারী মো: আউয়াল হোসেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা মননকে বিকশিত করে এবং একটি সুস্থ সমাজ গঠনে সাহায্য করে।”

বিশেষ অতিথি হিসেবে মঞ্চ অলংকৃত করেন:

মোঃ আব্দুল আলিম

মোহাম্মদ মেরাজুল ফেরদৌস মেরাজ

মোঃ মিজানুর রহমান পিয়াস

মোঃ সুলতান মাহমুদ

মোঃ ছামিউল ইসলাম লিছান

মোঃ সাদ্দাম হোসেন রনি

মোঃ আজিম হোসেন

পুরস্কার বিতরণী পর্ব শেষে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, কবিতা আবৃত্তি এবং নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে অতিথিবৃন্দ ও দর্শক-শ্রোতারা মুগ্ধ হন। অনুষ্ঠানটির সার্বিক সহযোগীতায় ছিলেন ইমরান হোসেন।

মাটিডালী স্কুল এন্ড কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সম্মিলিত আয়োজনে সফলভাবে সম্পন্ন হয় এই জমকালো অনুষ্ঠান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট