মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

সরাইলে সংঘর্ষে আহত ২০, বাড়িঘর ভাঙচুর

  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল উপজেলার দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকায় জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার সকালের এ ঘটনায় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের শিকার হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাগুরহাটি এলাকার একই গোষ্ঠীর শিপন মিয়া ও দানা মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিলো। শুক্রবার সন্ধ্যায় তাদের পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। শনিবার সকালে ফের তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews