মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

আশুগঞ্জ সারকারখানায় বেতন বৈষম্য দূর করতে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ বাদল আহাম্মদ খান 

  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খাননিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ায় এক কর্পোরেশন, এক পে-স্কেল বাস্তবায়ন এবং কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আশুগঞ্জ সার কারখানার শ্রমিক-কর্মচারীরা। সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ঘণ্টব্যাপী এ কর্মসূচি পালিত হয়। কারখানার প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে শ্রমিক-কর্মচারীরা অংশ নেন। দাবি না মানা হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ঘোষণা দেন বিক্ষুব্ধরা।

 

গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গত ১লা মার্চ থেকে আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে। এর ফলে প্রতিদিন গড়ে সাড়ে ১১শ’ টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হচ্ছে- যার বাজারমূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।

 

আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মো. আবু কাউসার ও বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ প্রমুখ।সিবিএ সাধারণ সম্পাদক মো. আবু কাউসার জানান, শুধুমাত্র টেকনিশিয়ান ও অপারেটরদের মজুরি স্কেলে রেখে বাকি সবাইকে বেতন-ভাতা দেয়া হয় জাতীয় পে স্কেলে। একই কারখানার শ্রমিক-কর্মচারীদের জন্য দুইটি বেতন কাঠামো বৈষম্যমূলক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews