মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

বগুড়ায় পুনাক-এর উদ্যোগে দিনব্যাপী স্বাস্থ্য সচেতনতা ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প-২০২৫ অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

মোঃ গুলজার বগুড়া প্রতিনিধি

সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), বগুড়ার উদ্যোগে দিনব্যাপী ‘স্বাস্থ্য সচেতনতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে এই বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়।উক্ত মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রমনা, ঢাকার সম্মানিত সভানেত্রী, জনাব আফরোজা হেলেন। পুনাক, বগুড়ার সভানেত্রী জনাব ফারিহা বিনতে হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা ক্যাম্পে বগুড়া জেলার বিভিন্ন অভিজ্ঞ চিকিৎসকগণ উপস্থিত থেকে স্বাস্থ্য সচেতনামূলক গুরুত্বপূর্ণ পরামর্শ দেন এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় পুলিশ হাসপাতালের পক্ষ থেকে রোগীদের প্রয়োজনীয় ওষুধপত্রও বিনামূল্যে সরবরাহ করা হয়। বিপুল সংখ্যক সেবাপ্রার্থী এই ক্যাম্প থেকে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।প্রধান অতিথির বক্তব্যে পুনাক সভানেত্রী জনাব আফরোজা হেলেন বলেন, পুনাক তার নিজস্ব কার্যক্রমের বাইরেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নানা কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। তিনি এই ধরনের জনকল্যাণমুখী উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে ভবিষ্যতে আরও কল্যাণমুখী কার্যক্রম গ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বগুড়া পুনাকের এই চমৎকার আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং সফলতা কামনা করেন।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পুনাক, রমনা, ঢাকার সাধারণ সম্পাদিকা জনাব কানিজ ফাতেমা-সহ কেন্দ্রীয় পুনাকের নেতৃবৃন্দ এবং জেলা পুনাকের অন্যান্য সদস্যরা।এই আয়োজনটি পুনাক-এর সামাজিক দায়বদ্ধতা এবং জনমুখী কল্যাণমূলক কার্যক্রমের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews