মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

বগুড়ায় ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

মোঃ গুলজার রহমান বগুড়া প্রতিনিধি

পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালতসোমবার দুপুরে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মেহেদী হাসান তা নামঞ্জুর করেন।

আদালত পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম জানান, জামিন নাকচের পর আদালতের নির্দেশে মিলনকে কারাগারে পাঠানো হয়েছে। একই মামলায় পলাতক তাঁর স্ত্রী শাহজাদী আলম লিপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

ফ্ল্যাট বুঝে না পেয়ে মামলা

বগুড়া শহরের নিশিন্দারা শাহপাড়ার বাসিন্দা জাহিদুর রহমান তোফা প্রতারণার অভিযোগে মামলাটি করেন। অভিযোগে তিনি জানান, হাউজিং ব্যবসার সঙ্গে যুক্ত মিলন ও তাঁর স্ত্রী প্রতারণার মাধ্যমে ফ্ল্যাট বিক্রির প্রতিশ্রুতি দিলেও পরে তা বুঝিয়ে দেননি।

বিতর্কিত কর্মকাণ্ডে চাকরি হারান মিলন

২০২৩ সালে অসুস্থতার কথা বলে ছুটিতে থাকা অবস্থায় মিলন বগুড়া–১ আসনে তাঁর স্ত্রীর নির্বাচনী প্রচারে অংশ নেন। বিষয়টি নিয়ে পুলিশ সদর দপ্তরের তদন্তে অভিযোগ প্রমাণিত হলে প্রথমে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তীতে ২০২৫ সালের সেপ্টেম্বরে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

কারাগারে প্রেরণ

আদালতের আদেশ অনুযায়ী সোমবারই তাঁকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পরিদর্শক শহিদুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews