মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

আখাউড়ায় তিতাস থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার পৌর এলাকার রূপনগর থেকে তিতাস নদীতে ভাসমান অবস্থায় মো. তৌহিদ খান (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির অর্ধগলিত লাশ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উদ্ধার করেছে পুলিশ। তৌহিদ খান পৌর এলাকার দেবগ্রাম পূর্বপাড়ার ফরিদ খানের ছেলে।

পরিবারের লোকজন জানান, তৌহিদ খান নিখোঁজ ছিলেন। আত্মীয়স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ করে পাওয়া যায়নি। সোমবার এ বিষয়ে এলাকায় মাইকিংও করানো হয়। মঙ্গলবার স্থানীয় লোকজন লাশ ভেসে থাকতে দেখে খবর দিলে পুলিশকে জানানো হয়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সেই বিষয়ে জানার চেষ্টা চলছে। তবে পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দেয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews