মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

জলঢাকা পল্লী বিদ্যু অফিসে জাতীয় পতাকা অবমাননা, কর্মকর্তাগণ উদাসীন

  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

কামরুজ্জামান, (কামরুল) নীলফামারী জেলা প্রতিনিধি:

১৮ নভেম্বর, মঙ্গলবার২০২৫ ইংনীলফামারী জেলার জলঢাকা উপজেলার পল্লী বিদ্যু অফিসে জাতীয় পতাকা অবমাননার ঘটনা ঘটেছে। অফিসের ২য় তলার উপরে বিল্ডিংয়ের একটি পিলারের রডের সাথে যেনতেনভাবে বেঁধে রাখা হয়েছে জাতীয় পতাকা। গতকাল ১৮ নভেম্বর ২৫ ইং রোজ মঙ্গলবার বিকাল ৩’০০টার সময় অফিসের সামনে গিয়ে দেখা যায় এই চিত্র। এ বিষয়ে অফিসের একজন কর্মচারীকে জিজ্ঞেস করা হলে সে বলে যে- আমরা তো এভাবেই পতাকা বাঁধি, এতে কোনো সমস্যা নাই। বিষয়টি সম্পর্কে জানার জন্য ডিজিএম মেহেদী মাসুদ রানা সাহেবের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জানান যে, তিনি অফিসের কাজে বাইরে আছেন। তিনি এ বিষয়ে এজিএম তাপস চন্দ্র পাল এর সাথে কথা বলার পরামর্শ দেন। এজিএম সাহেবকে অনেকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেন নাই।অফিসে আগত সেবাগ্রহনকারি যোগেশ চন্দ্র রায় বলেন, আমি যতবার এসেছি ততবারই এখানে জাতীয় পতাকা এভাবেই বিল্ডিংয়ের পিলারে বেঁধে রাখা দেখেছি। বিষয়টি খুবই দু:খ জনক বলে তিনি জানান। আরেকজন গ্রাহক আব্দুল মাজেদ বলেন, জাতীয় পতাকা পিলারে জড়ো করে বেঁধে রাখা বেআইনি। পল্লী বিদ্যুৎ অফিসের মতো গুরুত্বপুর্ন জায়গায় এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। তিনি এ বিষয়ে যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews