মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে জেলা বিএনপির গণসংযোগ: ধানের শীষে ভোট চাইলেন খায়রুল বাশার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

মোঃ গুলজার রহমান বগুড়া প্রতিনিধি

জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার-এর নেতৃত্বে বগুড়া সদর-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর ধানের শীষ মার্কায় ভোট চেয়ে নির্বাচনী গণসংযোগ ও প্রচারপত্র (লিফলেট) বিতরণ করা হয়েছে।বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৩:৩০ মিনিটে বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডে এই গণসংযোগ পরিচালিত হয়। গণসংযোগে কে এম খায়রুল বাশার সরাসরি ভোটারদের সাথে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকের জন্য সমর্থন চেয়ে তাদের হাতে হাতে লিফলেট তুলে দেন।এই নির্বাচনী প্রচারণার সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), বগুড়া শাখার সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বাবু।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ময়নুল হক বকুল, শামিম রেজা শামিম, আরিফুল ইসলাম, নেহার সুলতানা তিথি, মাহাফুজ, শহর স্বেচ্ছাসেবক দলনেতা হোসেন আলী, আশরাফুল ইসলাম, জুলফিকার আলী, সাজেদুল ইসলাম, মাসুদ প্রামাণিক, আউয়াল হোসেন, ফিরোজ, ওয়ার্ড যুবদলনেতা মীর আলম, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলনেতা সাকিল আহমেদ, ওয়ার্ড ছাত্রদলনেতা শাহ পরান রিয়াদ, তাজুল ইসলাম, শ্রমিক দলনেতা হেলাল, ওয়ার্ড মহিলা দলনেত্রী আইরিন, আলমগীর, মামুন, নীলু, রনজু, মিঠু, রাঙ্গা, সাকিল, মানিক, সামিউলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews