মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

বিসিবি পরিচালক আসিফ আকবর গাইবান্ধায় স্টেডিয়াম মাঠ পরিদর্শনে 

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধা জেলা স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।আজ শুক্রবার বেলা ১০ টার দিকে পৌর শহরের শচিন চাকী সড়কে অবস্থিত এ জেলা স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্টেডিয়ামের হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে ও সাইফুল ইসলামে সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক হাসানুজ্জামান,সদস্য সচিব আরমানুল ইসলাম, বিবিসির আম্পিয়ার শাকির, জেলা ক্রিড়া অফিসার আলমগীর হোসেন, বিসিবির কাউন্সিল শহিদুজ্জামান শহিদ, জেলা ক্রিড়া সংস্থার সদস্য উজ্জ্বল চক্রবর্তী সহ অন্যরা।এ সময় বিসিবি পরিচালক আসিফ আকবার বলেন, ঢাকার ন্যায় সারা দেশে আমরা ক্রিকেটটা ছড়িয়ে দিতে চাই। এজন্য তরুণ সমাজকে এগিয়ে আসার আহব্বানও জানানতিনি আরো বলেন, এই স্টেডিয়ামটি মোটামুটি ভালো পর্যায়ে রয়েছে। ক্রিকেটের দিক থেকে নিয়ে একটা অপার সম্ভাবনা রয়েছে। তবে স্টেডিয়ামের কিছু চাহিদা রয়েছে ঘাস কাটার মেশিন, রোলার, বিশেষ করে মেয়েদের জন্য আলাদা ড্রেসিং রুম, ইনডোর খেলার মাঠ, প্রশিক্ষণ অবকাঠামো, একাডেমিক সম্ভাবনা এবং জেলা পর্যায়ে ক্রিকেট উন্নয়নের পরবর্তী সংস্কার সহ প্রয়োজনীয় সকল উপকরণ খুব শীঘ্রই বিসিবির মাধ্যমে পাবে এমন আশ্বাস দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews