1. info@dainikbbckhobor.com : দৈনিক বিবিসির খবর : দৈনিক বিবিসির খবর
  2. info@www.dainikbbckhobor.com : দৈনিক বিবিসি খবর :
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সর্বশেষ :
দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের ভূমিকার নির্ধারিত সময়ের আগেই প্রাথমিক বিদ্যালয় ছুটি দুদকের গনশুনানি উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা  দুদকের গনশুনানি উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা  হ্নীলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার হোসাইন আহমদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা ঝুঁকিপূর্ণ কাঠের ব্রীজের উপরদিয়ে চলাচল ভোগান্তিতে হাজারো মানুষ ।  লায়ন্স ক্লাব অব চিটাগাং–এর ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন অস্থায়ীভাবে নতুন ঠিকানায় চট্টগ্রাম কাস্টম হাউস বগুড়ায় জ্বীন তাড়ানোর নামে স্কুলছাত্রীকে ধ*র্ষণ: সেই কথিত কবিরাজ গ্রেফতার

কসবা-আখাউড়া থেকে মনোনয়ন  ফরম নিলেন এনপিসি নেতা

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে প্রার্থী থাকছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। শুক্রবার দলটির হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা কমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. আমিনুল হক চৌধুরী।

দুপুরে বেশ কিছু নেতা-কর্মী সঙ্গে নিয়ে তিনি মনোনয়ন ফরম আনতে যান। তবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারি রিটানিং অফিসার তাপসী রাবেয়ার কাছ থেকে ফরম নেওয়ার সময় প্রার্থীর সঙ্গে দু’জন উপস্থিত ছিলেন।

এনসিপি নেতা আসিফ নেওয়াজ ও রুবায়েদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, মনোনয়ন ফরম সংগ্রহের সময় এনসিপির কসবা উপজেলার এনসিপির প্রধান সমন্বয়কারী মুসাহেত উল্লাহ, যুগ্ম সমন্বয়কারী তানভীর ইসলাম শাহীন, আখাউড়া উপজেলা যুগ্ম সমন্বয়কারী ফারহান সাকিব, মোগড়া ইউনিয়নের প্রধান সমন্বয়কারী সাহেব আলীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম সংগ্রহ করে আমিনুল হক চৌধুরী কসবা ও আখাউড়াকে স্বচ্ছ, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলার কথা উল্লেখ করেন। পাশাপাশি তিনি রাজনীতিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিকতার একটি সুন্দর দৃষ্টান্ত স্থাপনের আগ্রহ প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট