সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

পলাশবাড়ীতে প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি পূরনসহ উপস্থিতি বৃদ্ধি করনে ফিডিং কর্মসূচির উদ্বোধন 

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩০১ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের পুষ্টির ঘাটতি পূরণ, উপস্থিতি বৃদ্ধি এবং ঝরে পড়া রোধে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ‘স্কুল ফিডিং কর্মসূচি’।রবিববার (২৮ ডিসেম্বর) সকালে পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলুন উড়িয়ে ও শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আরজুমান আরা গোলেনুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বলেন, “স্কুল ফিডিং কার্যক্রমের ফলে শিক্ষার্থীরা আরও বেশি স্কুলমুখী হবে এবং লেখাপড়ায় মনোযোগী হবে। গুণগত শিক্ষার পাশাপাশি সুষম খাবার শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে। এছাড়া নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিশুদের চারিত্রিক বিকাশ ত্বরান্বিত হবে।কর্মসূচির মূল বিষয়সমূহ:খাবার তালিকা: সপ্তাহে ৫ দিন শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার (যেমন: বিস্কুট, কলা, রুটি, ডিম ও দুধ) প্রদান করা হবে।প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এই কর্মসূচি ২০২৭ সাল পর্যন্ত চলমান থাকবে।বাস্তবায়ন: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর কারিগরি সহায়তায় এটি বাস্তবায়িত হচ্ছে।অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজনে পলাশবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। এ সময় স্থানীয় শিক্ষা কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews