সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা(০৩) আসনে বিএনপি-জামায়াত-জাপা ও স্বতন্ত্রসহ ১০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৭ বার পড়া হয়েছে

বিশেষ,প্রতিনিধিঃমোছাঃ লাবুনী আক্তার

 

ত্রয়োদশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩১ গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে রিটার্নিং অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিএনপি-জামায়াত-জাপা ও স্বতন্ত্রসহ মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ প্রার্থী,সোমবার,২৯ ডিসেম্বর, যথাক্রমে রিটার্নিং অফিসার ও পলাশবাড়ী-সাদুল্লাপুর সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী গাইবান্ধা।

 

জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, জামায়াতে ইসলামীর জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ,নজরুল ইসলাম লেবু, জাপা মনোনীত ইঞ্জিনিয়ার মইনুর রাব্বী চৌধুরী রুমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আব্দুল্লাহ আদিল নান্নু, ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম আওলাদ হোসাইন।

 

গণঅধিকার পরিষদের মো. সুরুজ্জামান সরকার, এবি পার্টির মনজুরুল হক সাচ্ছা, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. মোছাদ্দিকুল ইসলাম, এএসএম খাদেমুল ইসলাম খুদি (স্বতন্ত্র), আজিজার রহমান বিএসসি (স্বতন্ত্র) তাঁদের স্ব-স্ব মনোনয়নপত্র জমা দিয়েছেন,১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। সাদুল্লাপুর উপজেলার ১১ ইউনিয়ন ও পলাশবাড়ী পৌরসভা এবং উপজেলার ৮টিসহ ১৯ ইউনিয়ন নিয়ে গঠিত ৩১ গাইবান্ধা-৩ সংসদীয় নির্বাচনী আসন। এ আসনে মোট ভোটার ৫ লাখ ৬ হাজার ১৮৫ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯০২ ও মহিলা ২ লাখ ৫৭ হাজার ২৭৪ এবং হিজরা ০৯ জন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews