সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

কোর অব মিলিটারী পুলিশ এর ৭ম কর্নেল কমান্ড্যান্ অভিষেক অনুষ্ঠান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

প্রতিবেদক আলমগীর হোসেন তালুকদার ঢাকা

ঢাকা, ২৯ ডিসেম্বর ২০২৫ (সোমবার): আজ সাভার সেনানিবাসস্থ কোর অব মিলিটারী পুলিশ সেন্টার এন্ড স্কুল (সিএমপিসিএন্ডএস)-এ কোর অব মিলিটারী পুলিশ এর ৭ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হলেন সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেঃ জেনারেল মোঃ ফয়জুর রহমান, বিএসপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট সিএমপিসিএন্ডএস প্যারেড গ্রাউন্ডে পৌছালে তাঁকে আনুষ্ঠানিকভাবে অভিবাদন এবং গার্ড অব অনার প্রদান করা হয়। নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে কোর অব মিলিটারী পুলিশ এর জ্যেষ্ঠতম অধিনায়ক এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার ‘কর্নেল কমান্ড্যান্ট’ র‍্যাংক-ব্যাজ পরিয়ে দেন। বর্ণাঢ্য কুচকাওয়াজ শেষে নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট উপস্থিত সকলের উদ্দেশ্যে তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে কোর অব মিলিটারী পুলিশ এর উন্নয়ন এবং এ কোরের সকল সদস্যদের পেশাদারিত্ব ও কর্মদক্ষতা উন্নয়নে সকলকে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবার জন্য দিক-নির্দেশনা প্রদান করেনঅনুষ্ঠানে সেনাসদর ও সাভার এরিয়ার উর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, কোর অব মিলিটারী পুলিশ এর সকল অধিনায়ক এবং অন্যান্য পদবির সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews