সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
সাতসকালে কলকাতার থানা পরিক্রমায় বের হলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি গাইবান্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত  বাঁশখালীর বেড়িবাঁধ নির্মাণ সরকারের মূল পরিকল্পনার অংশ : প্রধানমন্ত্রী অভয়নগরে বিপুল পরিমাণ গাঁজা সহ প্রাইভেট কার জব্দ আটক ৩ চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর অভয়নগরে ১,৪১৭ পিস ইয়াবা সহ শীর্ষ মাদক ডিলার আকাশ ও সুমন গ্রেফতার 

পলাশবাড়ীতে ব্র্যাক সিডের উদ্যোগে হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধিতে কর্মশালা

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল

পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর এলাকায় কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতন করা এবং হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক সিডের উদ্যোগে এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
হরিনাথপুরের তালুকজামিরা কৃষি উন্নয়ন ব্যাংকের দ্বিতীয় তলায় আয়োজিত এই কর্মশালায় এলাকার অর্ধশতাধিক কৃষক অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারী কৃষকদের হাইব্রিড ধানের উন্নত চাষাবাদ পদ্ধতি, বীজ নির্বাচন, জমি প্রস্তুতকরণ, বীজতলা তৈরি, সুষম সার প্রয়োগ, সেচ ব্যবস্থাপনা এবং রোগবালাই দমনসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: সাজ্জাদ হোসেন সোহেল, এছাড়াও উপস্থিত ছিলেন, ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের রিজিওনাল ম্যানেজার রশীদুল ইসলাম, কোয়ালিটি ও মনিটরিং অফিসার কৃষিবিদ নাজমুল হোসেন , সিনিয়র টিএসও রেজাউল করিম, টিএসও জান্নাতুন নাঈম সুনান,ব্র্যাক সিডের ডিলার টিআইএম ফজলুল করিম চৌধুরী,
প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, “বর্তমান প্রেক্ষাপটে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উন্নত জাতের ধান ও আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। হাইব্রিড ধান চাষের মাধ্যমে কৃষকরা তুলনামূলক কম জমিতে অধিক ফলন পেতে পারেন, যা তাদের আর্থিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা গেলে দেশের কৃষি খাত আরও সমৃদ্ধ হবে। এ ধরনের উদ্যোগ কৃষকদের নতুন প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করে।
কর্মশালায় উপস্থিত অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বাস্তবমুখী দিকনির্দেশনা প্রদান করেন। তারা মাঠপর্যায়ে হাইব্রিড ধান চাষের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করেন।
অনুষ্ঠানের একটি উল্লেখযোগ্য দিক ছিল অংশগ্রহণকারী কৃষকদের মাঝে বিনামূল্যে ১ কেজি করে আমন হাইব্রিড ধানের বীজ ব্র্যাক হাইব্রিড ধান বীজ (রাজা)বিতরণ করা হয়।
এতে কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আগ্রহ সৃষ্টি হয়। অনেক কৃষক জানান, এই বীজ ব্যবহার করে তারা আগামী মৌসুমে পরীক্ষামূলকভাবে হাইব্রিড ধান চাষ করবেন।
কর্মশালায় অংশগ্রহণকারী কয়েকজন কৃষক বলেন, “এ ধরনের প্রশিক্ষণ আমাদের জন্য খুবই উপকারী। আমরা নতুন নতুন পদ্ধতি শিখতে পারছি, যা আমাদের উৎপাদন বাড়াতে সহায়তা করবে। ভবিষ্যতে এ ধরনের আরও আয়োজন হলে আমরা উপকৃত হব।”
স্থানীয় কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, ব্র্যাক সিডের এই উদ্যোগ হরিনাথপুরসহ আশপাশের এলাকায় হাইব্রিড ধান চাষ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে কৃষকদের মধ্যে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়বে এবং সামগ্রিকভাবে খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে এবং সেই সাথে বাংলাদেশ খাদ্যে স্বাবলম্বী হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews