শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী  গাইবান্ধায় সবুজায়ন জেলা প্রশাসক ও বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা  বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার গাইবান্ধায় ১১ দলের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রধান প্রদান গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা   অভিনব কায়দায় প্রতারণা যশোর থেকে চক্রের ২ সদস্য গ্রেফতার  সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম  কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

বাঘার ঐতিহ্যবাহী আমের হাট উদ্বোধন, কৃষক-ব্যবসায়ীদের মিলনমেলা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

আব্দুল হক স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর বাঘা উপজেলার ঐতিহ্যবাহী আমের বাজারকে ঘিরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত আমের হাটের শুভ উদ্বোধন। বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৯টায় পাকুড়িয়া ইউনিয়নের পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে কৃষক, ব্যবসায়ী, আড়তদার ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে।চারঘাট-বাঘা (রাজশাহী-৬) আসনের মাননীয় সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আমের হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, “বাঘার সুস্বাদু ও রসালো আম দেশের চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সুনাম কুড়িয়েছে। কৃষক ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সরকার কৃষিপণ্যের বাজার ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, রাজশাহী কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা সানোয়ার হোসেন, ভ্যালু চেইন প্রমোশনাল বডির কার্যনির্বাহী কমিটির সভাপতি শফিকুল ইসলাম সানা, সাধারণ সম্পাদক মো. হানিফ মন্ডল এবং সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন পলাশ।এছাড়াও উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ মোড় বাজার কমিটির সভাপতি মো. ফিরোজ আহমেদ, বাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুজ্জামান, কোষাধ্যক্ষ কামরুজ্জামান কমল, মনিগ্রাম ইউনিয়নের সাধারণ সম্পাদক মুকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান কালুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা বলেন, বাঘার আম দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিবছর এ অঞ্চলের আম দেশের বিভিন্ন জেলায় সরবরাহের পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে। এ ধরনের আমের হাট কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আমের হাটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। আয়োজনে ছিল পল্লী বিদ্যুৎ মোড় বাজার পরিচালনা কমিটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews