শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী  গাইবান্ধায় সবুজায়ন জেলা প্রশাসক ও বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা  বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার গাইবান্ধায় ১১ দলের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রধান প্রদান গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা   অভিনব কায়দায় প্রতারণা যশোর থেকে চক্রের ২ সদস্য গ্রেফতার  সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম  কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি: বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম

কক্সবাজারের টেকনাফে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যক্তিগত ছবি বিকৃত করে কুরুচিপূর্ণ ও মানহানিকর পোস্ট ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা মোঃ নুর হোসেন দীর্ঘদিন ধরে সামাজিক ও ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে জড়িত রয়েছেন। সম্প্রতি “News Sand BD” নামের একটি ফেসবুক আইডি/পেজ থেকে তার ব্যক্তিগত ছবি বিকৃত করে আপত্তিকর, মিথ্যা ও কুরুচিপূর্ণ পোস্ট প্রচার করা হয়। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৭ মে ২০২৬ তারিখে উক্ত ফেসবুক আইডি থেকে ভুক্তভোগীর ছবি বিকৃত করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়। এতে তার ব্যক্তি সম্মান, সামাজিক মর্যাদা ও পারিবারিক সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পরিকল্পিতভাবে মানহানিকর প্রচারণা চালিয়ে আসছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews