শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী  গাইবান্ধায় সবুজায়ন জেলা প্রশাসক ও বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা  বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার গাইবান্ধায় ১১ দলের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রধান প্রদান গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা   অভিনব কায়দায় প্রতারণা যশোর থেকে চক্রের ২ সদস্য গ্রেফতার  সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম  কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

অবশেষে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কাল শনিবার

  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম

শতবর্ষী বাণিজ্য সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) দ্বি-বার্ষিক নির্বাচন আগামীকাল শনিবার অনুষ্ঠিত হচ্ছে। আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।চেম্বারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগম স্বাক্ষরিত গত ১৮ মে’র বিজ্ঞপ্তিতে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় বলে জানিয়েছেন চেম্বারের যুগ্ম সচিব নুরুল আবসার।নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এর অংশ হিসেবে গতকাল বিকেল ৪টায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে এক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন সংশ্লিষ্ট প্রায় ১৫০ জন কর্মকর্তা-কর্মচারীকে নির্বাচন পরিচালনা বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ চট্টগ্রাম চেম্বারের দ্বি-বার্ষিক নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেন। একই সঙ্গে নির্বাচন বোর্ড ঘোষিত তফসিল ও চলমান নির্বাচনী কার্যক্রমের ওপরও স্থগিতাদেশ দেওয়া হয়।পরবর্তীতে সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেলের নির্দেশনায় আপিল বিভাগে সিভিল মিসলেনিয়াস পিটিশন দায়ের করা হয়। পরে আপিল বিভাগের চেম্বার জজ উভয়পক্ষের শুনানি শেষে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করেন।এর ফলে দেশের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী সংগঠন চট্টগ্রাম চেম্বারের বহুল আলোচিত এ নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হওয়ার পথ সুগম হয়।এদিকে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখা থেকে বৃহস্পতিবার সিনিয়র সহকারী সচিব আশরাফুল ছিদ্দিক স্বাক্ষরিত এক পত্রে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।নির্বাচন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয়, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত ৫ সদস্যবিশিষ্ট একটি পর্যবেক্ষক টিম নির্বাচন পর্যবেক্ষণ করবে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews