শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী  গাইবান্ধায় সবুজায়ন জেলা প্রশাসক ও বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা  বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার গাইবান্ধায় ১১ দলের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি প্রধান প্রদান গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের ২য় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা   অভিনব কায়দায় প্রতারণা যশোর থেকে চক্রের ২ সদস্য গ্রেফতার  সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম  কলকাতা পুলিশের পথ নিরাপত্তা দিবস পালিত হচ্ছে  জুলাই গণঅভ্যুত্থান দিবসে গাইবান্ধায় শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযান, মাঠ থেকে উদ্ধার এক লাখ পিস ইয়

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযান,  লাখ পিস ইয়াবা উদ্ধার

টেকনা প্রতিনিধি কক্সবাজার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৯৯ হাজার ৯৪০ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।বিজিবি সূত্র জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) সদর দপ্তরের একটি বিশেষ টহল দল জারুলিয়াছড়ি সীমান্ত এলাকায় অভিযানে নামেন। সীমান্ত পিলার ৪৬-এর নিকটবর্তী দক্ষিণ মৌলভীকাটা গ্রামের জামে মসজিদের পশ্চিম পাশের একটি বেগুনক্ষেতে তল্লাশি চালায় বিজিবি।অভিযানকালে ওই ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি ব্যাগ উদ্ধার করা হয়। পরে ব্যাগ দুটি খুলে একটি খয়েরি রঙের ব্যাগ থেকে ৯৮ হাজার ৯৭০ পিস এবং একটি সবুজ রঙের ব্যাগ থেকে ৯৭০ পিসসহ সর্বমোট ৯৯ হাজার ৯৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. ফয়জুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। চোরাকারবারিদের দমনে সীমান্ত এলাকায় বিজিবির এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews